প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১লা জানুয়ারী (বুধবার) বিকাল ৪টায় আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হিমেল মন্ডলের নেতৃত্বে ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলি ভালুকা থানার মোর হতে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা-সড়ক, বাস স্ট্যান্ড প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানা বিসয়ে আলোচনা শেষে স্মৃতি চারণ করেন এবং আগামীর সুন্দর একটি দেশ গড়ার আহবান জানান উপস্থিত বক্তারা।
অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাকিব, আবিদ, জুয়েল প্রমুখ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত বাংলা মাটির নিউজ।