মোঃ নজরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শীতক্লিষ্ট জন সাধারণ সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১শ ব্যক্তি ও পরিবারের মাঝে জি আর প্রকল্পের ২০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার আয়োজনে পৌর চত্ত্বরে ৩১ জানুয়ারী বুধবার দুপুরে এসব চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর প্যানেল চেয়ারম্যান মোশাইদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, মামুন ফকির সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com