1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভোগান্তি ছাড়া নামজারি করতে পেরে খুশি শ্রীপুরবাসী | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোগান্তি ছাড়া নামজারি করতে পেরে খুশি শ্রীপুরবাসী

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার
ভোগান্তি ছাড়া নামজারি করতে পেরে খুশি শ্রীপুরবাসী

মাগুরা প্রতিনিধি: জমির নামজারি নিয়ে মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে রয়েছে নেতিবাচক অভিজ্ঞতা। তবে এবার ধারণা পাল্টে দিয়েছে মাগুরার শ্রীপুর উপজেলার ভূমি অফিস। যেখানে কোনো সেবাগ্রহীতা কোনোরকম হয়রানি ছাড়াই গড়ে মাত্র ২২ দিনের মধ্যে হাতে পেয়ে যাচ্ছেন নামজারির কাগজ। ভোগান্তি ছাড়া নামজারি করতে পেরে খুশি শ্রীপুরবাসী। এতে মানুষের মধ্যে বেড়েছে ভূমি অফিস সম্পর্কে আস্থা ও সচ্ছতা। পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বেড়েছে দ্বিগুণ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলা ভূমি অফিসে নামজারি, মিসকেসসহ ভূমি সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে ছিল ঘুষ দুর্নীতিসহ নানা অভিযোগ। সেবা পেতে মাসের পর মাস ঘুরতে হতো ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে। এতে একদিকে ছিল ভোগান্তি, অন্য দিকে গুনতে হতো অতিরিক্ত টাকা। তবে গত বছরের অক্টোবর মাস থেকেই এ ভূমি অফিসে সেবাগ্রহীতারা কোনো ভোগান্তি ছাড়াই নিজের জমির নামজারি করছেন।

 

পাশাপাশি সরাসরি এই কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারছেন তারা। আর এ কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে ধারণা বদলে গেছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বেড়েছে দ্বিগুণ।

এই ভূমি অফিসে সেবা নিতে আসা মামুন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিগত দিনে আমি এ অফিসে জমির নামজারির বিষয়ে যখন আসছি তখন অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু গুঞ্জন স্যার এ অফিসে যোগাদানের পরে একটা জমির নামজারি করেছি আমার কোনো ভোগান্তি হয়নি। তাছাড়া ভূমি অফিসে কর্মরত সব স্টাফদের আচরণ আমার ভালো লেগেছে। তাদের সেবায় আমি সন্তুষ্ট।

২০২৪ সালের ১৪ অক্টোবর এ ভূমি অফিসে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। যোগদানের পরই তিনি সেবাগ্রহীতাদের জন্য ভূমি অফিসকে উন্মুক্ত করে দেন। অফিসের দেয়ালে লেখা টাঙিয়ে দেন অফিস কক্ষে প্রবেশে এবং বসতে কোনো অনুমতির প্রয়োজন নেই। এছাড়া নিজের ভিজিটিং কার্ড বানিয়ে প্রত্যেক সেবাগ্রহীতার হাতে ধরিয়ে দিচ্ছেন। যেখানে লেখা, দালাল থেকে দূরে থাকুন। এছাড়া সেবাগ্রহীতাদেরকে বলা হচ্ছে, যেকোনো সময় প্রয়োজনে ফোন করলে সেটি রিসিভ করা হবে। ফলে সেবাগ্রহীতারা নিঃসংকোচে নামজারিসহ অন্যান্য কাজ করে যাচ্ছেন।

শ্রীকোল গ্রামের বাসিন্দা বকুল হোসেন বিশ্বাস বলেন, আমি দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত কাজে এ অফিসে এসেছি। তবে বর্তমানে অফিসের পরিবর্তন দেখে ভালো লাগছে। এসিল্যান্ড আমাদের প্রত্যেকের কাছে তার মোবাইল নাম্বার দিয়েছেন। তার কাজকর্মে আমরা সন্তুষ্ট।

তারাউজিয়াল গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ বলেন, এ অফিসে এসে আমি আমার নিজের একটি জমির নামজারি করেছি। খুব স্বস্তির সঙ্গে কাজটা করতে পেরেছি। সরকার নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত টাকা লাগেনি।

উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী পলাশ কুমার কুন্ডু বলেন, আমাদের নতুন স্যার আসার পরে এই উপজেলার মানুষ দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারছে। বিশেষ করে নামজারি ও মিসকেসগুলো যেগুলো হওয়ার মতো সেগুলো দ্রুতই সমাধান করে দেওয়া হয়। আমাদের ভূমি উন্নয়ন কর, ডিসিআর ফিসসহ অন্যান্য সরকারি রাজস্ব আদায় বেড়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, আমি শ্রীপুরে যোগদানের পর থেকেই সেবাগ্রহীতাদের সেবা সঠিকভাবে পাওয়ার জন্য অফিসকে উন্মুক্ত করে দিয়েছি। চেষ্টা করছি তারা যেন এসে ঘোরাঘুরি বা হয়রানির শিকার না হয় এবং স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক সেবা নিশ্চিত করতে পারি।
তিনি আরও বলেন, আগে শ্রীপুরে নামজারির গড় দিন ছিল ৫০ দিন। আর এখন সেটা হয়েছে ২২ দিন। এছাড়া আমার যোগদানের আগে তিন থেকে চার মাসে ভূমি উন্নয়ন কর আদায় ছিল ১৫ থেকে ১৬ লাখ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২ থেকে ৩৩ লাখ টাকা। আশা করছি মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

শুধু শ্রীপুর উপজেলা ভূমি অফিস নয়, দেশের প্রতিটা সেবা প্রদানকারী সরকারি অফিসে যদি সেবাগ্রহীতারা ভয়হীনভাবে প্রবেশ করতে পারে, সে ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে এমনটাই মনে করেন মাগুরাবাসী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost