1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুর সাংবাদিক সমাজের নিন্দার ঝড় কাফনের সাদা কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর সাংবাদিক সমাজের নিন্দার ঝড় কাফনের সাদা কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের সংবাদ প্রকাশের জেরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের সাদা কাপড় পাঠিয়ে এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

(২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকের নাম মাহমুদুল হাসান। তিনি মাইটিভিতে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান।সাংবাদিক মাহমুদুল হাসান জানান, আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পীরগঞ্জ শাখা থেকে ফোন করে জানানো হয় তার নামে একটি পার্সেল এসেছে। সেটি রিসিভ করে দেখা যায় দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি।চিঠিতে লেখা- ‘মাহমুদুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে। এবার আমার খেলা শুরু ঠিকমতো পছন্দের মতো খাবার খেয়ে নে হারামখোর। তোর সময় শেষ। রংপুর বা মিঠাপুকুর সুবিধা মতো জায়গায় কোথাও পেলে খেল খতম। অপেক্ষার প্রহর গণনা শুরু।কাফনের কাপড়ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নাম্বার ব্যবহার করা হয়।মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জের এক ইটভাটা মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। সংবাদ প্রকাশ করায় তারা এর আগেও অনেক হুমকি ধামকি দিয়ে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার ওসিকে জানিয়েছি। আইনি ব্যবস্থা নেওযার জন্য পীরগঞ্জ থানায় অপেক্ষা করছি।রির্পোটাস ক্লাব রংপুরের সভাপতি ও একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়জিদ আহমেদ বলেন, দুর্বল লোকেরাই সাংবাদিকদের হুমকি-ধমকি, ভয় ভীতি দেখিয়ে থাকেন। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর রোধ করা যাবে না। সাংবাদিক মাহমুদুল কে কাফনের কাপড় পাঠিয়ে যে ভয়ভীতি দেখানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি অনুরোধ যারা কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিকের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে, তাদের খুঁজে বের করে আইনের হয়তো এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে কথা বলতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুককে মুঠোফোন নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost