মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) দুপুর ২টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত দেলোয়ার হোসেন নওগাঁ শহরের চকদেবপাড়া এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেলোয়ার হোসেন সাততলা ভবনের লিফটের তার বা রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার উদ্দেশ্যে ভবনে প্রবেশ করেছিলেন। চুরির সময় অসতর্কভাবে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলের কাছাকাছি সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সাধারণত কেউ এখানে আসে না।”
তিনি আরও জানান, দুপুর ২টার দিকে হঠাৎ শব্দ শুনে আশপাশের লোকজন নিচে এসে ভবনের লিফট শ্যাফটে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু জার গাফফার বলেন, “রোগীকে হাসপাতালে আনার সময় তাঁর কোনো পালস ছিল না। ইসিজি করে নিশ্চিত হওয়া যায়, তিনি আগেই মারা গেছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com