আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,বিস্ফোরণ ঘটানো,সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৫ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো:ইমদাদুল হক(৩৮) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নলখোল এলাকার আলহাজ্ব আহম্মদ আলীর ছেলে।সে হরিয়ান ইউনিয়নের সাবেক যুবলীগ সেক্রেটারী।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com