মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্রপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় ৪জন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভারকে আটক করেছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।আটককৃত বাস চালক আবু তাহের @অপু (২৯)।সে যশোর জেলার বাঘারপাড়া থানার চারভিটা গ্রামের মোঃ মুজিবর রহমান এর ছেলে।এক প্রেস বিজ্ঞপ্তিতে হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়,হাঁসাড়া হাইওয়ে থানা হতে ১ কিঃমিঃ দুরে লন্ডন স্কুলের সামনে ঢাকা মুখী লেনে হামদান এক্সপ্রেস বাস ও ট্রাক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে রবিবার (২৯ জুন) রাত সাড়ে ১১ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা হতে র্যাব ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং ৩৯ তাং ২৮-৬-২৫ইং ধারা ২০১৮ সালের সড়ক পরিবহন এর ৯৮/১০৫এর এক্সপ্রেস হামদান বাস যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো -ব-১২ -৪২৯৬ এর চালককে গ্রেফতার করা হয়েছে।এই সংক্রান্তে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী ঢাকা পোস্টকে বলেন,গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com