1. adilurrhaman82@gmail.com : adilurrhaman82@gmail.com adilurrhaman82@gmail.com : adilurrhaman82@gmail.com adilurrhaman82@gmail.com
  2. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. info@banglamatirnews.com : info682b35cb3db :
  4. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  5. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে নারীদের বিক্ষোভ সমাবেশ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা  এরেন্ডাবাড়িতে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ হামলা,লুটপাটে অতিষ্ঠ এলাকাবাসী হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  রাষ্ট্রদূত শিবনাথ রায়ের কোমরপুর মন্দির পরিদর্শন

গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার
গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি গাইবান্ধা :
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় ফুলছড়ি প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি অনলাইনের গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) সংবাদদাতা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ্ আলম যাদু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার এবং সাংবাদিক ওমর ফারুক রনি।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও যেন গণমানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে পারে— সেই প্রত্যাশা রইল।”

আলোচনা সভা শেষে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৮

আর্কাইভ

ডিসেম্বর ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« নভে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost