1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  3. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দিনে-দুপুরে নদী লুট: দেবীগঞ্জে কোটি টাকার বালু-মাটি উধাও জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের মুন্সীগঞ্জে সিরাজদিখানের নতুন ভাষানচরে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারনা সিরাজগঞ্জ -৩ আসনে ভোটের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ জামায়াত না থাকায় প্রচার প্রচারণায় উত্তাপ নেই মাঠে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আহত ১০ মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের মিলনমেলা বাগেরহাটে সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা: শোক ও রহস্যে মোড়া এলাকা ধানের শীষ প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণা শুরু উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো: রংপুরে ডা: শফিকুর রহমান জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যজোট সরকার গঠন করলে দিনাজপুরে সিটি করপোরেশন হবে: জামায়াতে ইসলামীর

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৯ বার

মো: সৈকত জামান(প্রিন্স)ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়,গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সৈয়দা সিফাত জাহান,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রোস্তম আলী,অতিরিক্ত উপপরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার,ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া,কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার আব্দুল করিম,কৃষক মতিয়ার রহমান,কলি আকতার,নয়ন চন্দ্র।

বক্তারা বলেন,পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি ও পুষ্টির উন্নয়নে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব।এই প্রকল্প শুধু কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে না,পাশাপাশি খাদ্য নিরাপত্তা,পুষ্টি সচেতনতা এবং টেকসই কৃষি উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।বক্তারা আরও বলেন,জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে টেকসই ও সহনশীল প্রযুক্তি প্রয়োগ,নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

তারা আশাবাদ ব্যক্ত করেন,সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের গ্রামীণ জনপদের কৃষি ও পুষ্টি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৫
  • ১২:১৪
  • ৪:০৩
  • ৫:৪৩
  • ৬:৫৯
  • ৬:৪১

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost