মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বিষাক্ত মদ পানে চার জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরো তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
নিহতদের তড়িঘড়ি করে কবর দেওয়ার অভিযোগ করেন ওই এলাকার কতিপয় ব্যক্তি।একাধিক ব্যক্তির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে।
উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বৃহস্পতিবার হতে শুক্রবার পর্যন্ত ওই চার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত ওই ৪ জনের মৃত্যু ও জানাজা সম্পন্ন হয়েছে।
আলদি গ্রামের স্থানীয় বাসিন্দা মেহেদী হোসেন বলেন,আমি এলাকায় ছিলাম না দুজনের মৃত্যুর খবর আমার কাছে রয়েছে তারা মদ পান করতে বলে আমি জানি।
স্থানীয় আরো কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে , অতিরিক্ত ও বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান স্থানীয়দের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন-কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০),রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)৷ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন-রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)
এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিদুল ইসলাম বলেন,এরকম কিছু আমার জানা নেই।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com