মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছোট্ট ছেলেটার নাম শাওন,বয়স আনুমানিক ৭ বছর হবে। বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের শরীফ হোসেন(পিতা মৃত আ:হারেছ মিয়া)এর ছেলে।
যে বয়সে খেলা ধুলা ও বই খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও তা না করে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন।
জানা যায়,হঠাৎ গত এক সপ্তাহ যাবৎ প্রচন্ড অসুস্থ,অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল ছেলেটা ডাক্তারী ভাষায়" মেনিনগোকোকাল সেপটিসেমিয়া"রোগে আক্রান্ত,যা ভাইরাস জনিত একটি রোগ,সংক্রমণ ঝুঁকি রয়েছে,ঠিক মত চিকিৎসা গ্রহণ না করলে মৃত্যু ঝুঁকিও রয়েছে।
বাবা শরীফ সাড়াদিন বাল্কহেড,জাহাজ থেকে বালু,পাথর মাথায় করে আনলোড এর কাজ করে,প্রচন্ড পরিশ্রমের কাজ।বছর দুই আগে হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে,এখন আর সেই ভাবে পরিশ্রম করতে পারে না,স্বাভাবিক কারণেই আগের মত ইনকাম নাই,৩টা বাচ্চা আর স্বামী স্ত্রী মিলে পাঁচজনের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়।
সাংবাদিক আজিজুল হক পার্থ ফেইসবুকে এক স্ট্যাট্যাসে জানান দেন,প্রিয় ফেবু বন্ধুরা,তেতৈতলা গ্রামবাসী ভাই বোনেরা, আপনারা শরীফকে চিনেন,জানেন,বেশী কিছু বলতে চাই না, শুধু বলবো আপনারা অনেকে বিভিন্ন কাজে মানুষকে সহযোগিতা করেন,এই ছেলেটা আমাদের গ্রামের,মহল্লার, প্রতিবেশী,ছোট্ট এই ছেলেটা বেঁচে ফিরলে এক অসহায় মা বাবার মুখে হাসি ফোঁটে,প্রিয় সন্তানকে চিকিৎসার জন্য তাদের কাছে অবশিষ্ট আর কিছু নেই,আমরা যারা আশেপাশে ছিলাম তাঁরাও চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে,কিন্তু এই মুহুর্তে দীর্ঘ দিন চিকিৎসার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন যা এই পরিবারটি বহন করতে অক্ষম তাই মান বিক দিক বিবেচনায় প্লিজ আসুন না ছেলেটার পাশে দাঁড়াই।।।
শরীফ এর ব্যক্তিগত বিকাশ একাউন্ট রয়েছে,চাইলেই একটু পাশে দাঁড়াতে পারেন।বিকাশ-01857813309
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com