মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
"খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল"এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ঢাকা ফ্রেন্ডস ক্লাব বনাম কে কে এন সি চিত্রকোট ক্লাব।
শনিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট মাঠে কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি ও আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি হাজী মোঃ নাসিম খানের সভাপতিত্বে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা ফ্রেন্ডস ক্লাব টাইব্রেকারে ৫/৪ গোলে কে কে এন সি চিত্রকোট ক্লাব কে পরাজিত করে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ খান রিগ্যানের সার্বিক সহযোগিতায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল টুর্নামেন্ট ম্যাচ উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য ও কেন্দ্রীয় কমিটি যুবদল সাবেক সহ সভাপতি আব্দুল বাতেন শামীম,মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য ও সাবেক ফুটবলার দুলাল দাস,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন,আমিনুউদ্দিন চৌধুরী,বালুচর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল লতিফ,কেয়াইন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো:খায়ের শেখ,জন্মভূমি সিটি এমডি এস এম আসাদুজ্জামান মিল্টন,প্রমুখ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com