মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার কনকসার ইউনিয়নের মোষদগাঁও চকে এ অভিযান চালিয়ে ৪৭ (সাতচল্লিশ) পিস অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান কার্যক্রমে সহযোগিতা করেন কনকসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাকসুদ আহমেদ ও তিনজন গ্রাম পুলিশ সদস্য।এসময় কোনো কারেন্ট জাল বা অবৈধ মাছ জব্দ হয়নি।
দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com