মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের দুর্নীতি,ঘুষ বাণিজ্য ও হয়রানী বন্ধে ও ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী যুবলীগের কর্মী আসাদুজ্জামান লিটুর অপসারণ ও পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়ন যুবদল ও এলাকাবাসীর এর উদ্যোগে উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ ও বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি রাজানগর বাজার প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে রাজানগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের দুর্নীতি,ঘুষ বাণিজ্য ও হয়রানী বন্ধ করে যুবলীগের কর্মী আসাদুজ্জামান লিটুর অপসারণ করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।এবিষয়ে আসাদুজ্জামান লিটু এসব অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলে জানান।
এ-সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম বাপ্পি,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৬ নং ওয়ার্ড মেম্বর মোঃআল আমিন চুন্নু মোল্লা,রাজানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাসেম মিয়া,রাজানগর ইউনিয়ন যুবদলের সদস্য খায়রুল ইসলাম তরুন শহিদুল ইসলাম,মোঃ আরিফ হোসেন,মামুন বেপারি আমিনুল ইসলাম রাজন বেপারী, আওলাদ হোসেন,রুবেল সরকার,রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ জুয়েল মোল্লা রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ভুঁইয়া সহ রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com