মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার গভীর রাত আড়াইটার দিকে টংঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লা গ্রামে হঠাৎ আগুন লাগে।পানির উপর পাটাতন দিয়ে নির্মিত নুর ইসলাম হাওলাদার ও তার ছোট ভাই মনির হাওলাদারের বসতবাড়িতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
টংঙ্গীবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই দুইটি টিনশেড বারান্দা,বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।ঘরে থাকা আসবাবপত্র,নগদ টাকা ও অন্যান্য মালামালসহ সর্বমোট প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি।ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com