মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
‘Recasting Teaching as a Collaborative Profession’-এই প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার (৫ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সীগঞ্জের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভা শুরুর আগে উপস্থিত শিক্ষকবৃন্দকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত,উপপরিচালক,স্থানীয় সরকার মৌসুমী মাহবুব,এবং জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ।
আলোচনা সভায় সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছাড়াও জেলার প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিতে যোগ করে এক ভিন্ন মাত্রা।
সভায় জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ও শিক্ষকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মৃতিচারণ করেন।তিনি বলেন,“শিক্ষক শুধু পাঠদান করেন না,তিনি মানুষ গড়ার কারিগর।তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে এবং সমাজে দায়িত্ববোধ ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি জানানো হয় শ্রদ্ধা ও শুভেচ্ছা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com