মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪ দফায় নারীর মর্যাদা,সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ নারীদের নিয়ে ছয়টি অঙ্গীকার নারীদের মাঝে পৌঁছে দিতে নারী ও শিশু অধিকার ফোরাম,মুন্সীগঞ্জের
উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি সভাপতি সোনিয়া হাবিব লাবনীর নেতৃত্বে সোমবার মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় নারীর মর্যাদা,সুরক্ষা ও ক্ষমতায়নে বিএনপির পদক্ষেপ সমূহ তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে সেই বার্তা মানুষের কাছে পৌছে দিতে আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা মো:আরিফ উল ইসলাম,সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল,সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরাসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com