মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া ধলেশ্বরীর ব্রীজের উপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার ২০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরীর ব্রীজের উপর সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো জানা জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।
তিনি জানান,মোটরসাইকেল যোগে তারা মাওয়ার দিকে যাচ্ছিলেন।ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com