মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশ সদস্যকে পোশাক,জুতা,মোজা এবং বেল্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।বুধবার ২২ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পোষাক ও অন্যান্য সামগ্রীর পবিতরণ করেন।
এতে রয়েছে পুরুষের জন্য নীল রং এর শার্ট ২ টি খাকী ফুল প্যান্ট ২ টি,মহিলাদের জন্য শাড়ি ২ টি,ব্লাউজ ২ টি,পেটিকোট ২ টি,উভয়ের জন্য সোল্ডার ব্যাচ ২ টি,বেল্ট ১ টি,কাপড়ের জুতা ১ টি, বেতের লাঠি ১ টি, ছাতা ১ টি চার্জার লাইট ১ টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন।এতে তাদের কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীল করবে।
ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে যাতে দ্রুত পৌঁছে দিতে পারে সেজন্য আগামীতে সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেওয়া হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com