মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নে ও ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে
জনসাধারণের মাঝে বাসাইল ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ নভেম্বর বিকাল ৪ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মানিছ উদ্দিনের সভাপতি বাসাইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কুদ্দুস মাঝি ও সাধারণ সম্পাদক মো: লতিফ আজাহারীর সার্বিক সহযোগিতায় এ কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম শাহজামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপি সহসভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল,আতাউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম ফরহাদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,শ্রমিক দল,মহিলাদলের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ
তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নে ও ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানের জনসাধারণের মাঝে বাসাইল ইউনিয়নের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com