
মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড়
আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ির বডি(কাঠামো) ও চাকা অপরিচ্ছন্ন অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ৫০০/-(পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।এছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে ০২(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৪(চার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আসিফ আলী অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।