1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নীলফামারীতে নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের যোগদান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড  মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  সরকারী দলের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে অবৈধ বালুর ব্যবসা,সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগ  কুড়িগ্রামে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে ও আর্থিক লেনদেনের প্রমাণ,ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস সংগঠন এর উদ্যোগে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী  মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে ভোক্তা অধিকারের অভিযান মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে রিভলবার-গুলি-দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের যোগদান

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার

জিকে রউফঃ নীলফামারী

নীলফামারী জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। ২৯ নভেম্বর শনিবার সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোহসিন।

যোগদান উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে। সম্মান গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা জোরদারসহ সামগ্রিক দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার অফিসারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। নীলফামারীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিং আরও শক্তিশালী করা হবে।তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী, এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নীলফামারী, মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী,এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল),নীলফামারী,নিয়াজ মেহেদী, ডোমার সার্কেল, নীলফামারী এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost