1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মোল্লাকান্দির ২০ মামলার আসামী শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড  মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  সরকারী দলের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে অবৈধ বালুর ব্যবসা,সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগ  কুড়িগ্রামে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে ও আর্থিক লেনদেনের প্রমাণ,ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস সংগঠন এর উদ্যোগে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী  মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে ভোক্তা অধিকারের অভিযান মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে রিভলবার-গুলি-দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মোল্লাকান্দির ২০ মামলার আসামী শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে মোল্লাকান্দির অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব।তাকে আটকের পর আজ আজ রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে চুরি,ডাকাতি,মাদক ও বিস্ফোরক মামলাসহ মোট ২০টি মামলার আসামী মিল্টন মল্লিক (৪৬।তাকে আটকের পরে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর  করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-১ এর একটি অভিযানিক দল।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত মিল্টন মল্লিক মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী এলাকার বাসিন্দা।তিনি বারেক মল্লিকের ছেলে।দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভয়ভীতি,চাঁদাবাজি,ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ-তার নেতৃত্বাধীন একটি ক্যাডারবাহিনী বিভিন্ন সময় অস্ত্রের প্রদর্শন করে জনমনে আতঙ্ক তৈরি করত।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে যৌথ বাহিনীর অভিযানে মিল্টন মল্লিকের বাড়ি থেকে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।এসময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করত।

এই ঘটনাগুলো স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদস্যরা ৩০ নভেম্বর(রবিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে টংঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়,এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মিল্টন মল্লিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।তার গ্রেফতারে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন,মিল্টন মল্লিক এর বিরুদ্ধে ২০ মামলা রয়েছে।তাকে আটকের পর মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে রেব।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost