মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ নভেম্বর বাদ মাগরিব উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর শেখ মো: আব্দুল্লাহ বাসভবনে মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন জেলা স্বেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,কেয়াইন ইউনিয়ন বিএনপি'র সভাপতি নাসিম খান,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শাজাহান মোল্লা,দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,বিএনপি নেতা আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীও জামিয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ।
উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রোববার রাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ মোনাজাদ পরিচালনা করেন জামিয়া শেখ মোঃ আব্দুল্লাহ মাদ্রাসার মহতামিম মুফতি হাবিবুর রহমান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com