
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এক হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার(১ ডিসেম্বর)দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন দপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় মনির হোটেলে মনিটরিং কালে দেখাগেছে,নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় হোটেল টির মালিক মোহাম্মদ রাশেদুল ইসলাম কে সমূদয় টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান,নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা সহ খাবারের মুল্য তালিকা না থাকায় হোটেলের মালিক রাশেদুল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার ও মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দিয়েছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।