
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ ডিসেম্বর বেলা ১১ টার দিকে শ্রীনগর বাইপাস উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা সভাপতিত্বে।সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,শহীদুল ইসলাম সহ আরও অনেকেই।
উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রোববার রাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়।