1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড  মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  সরকারী দলের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে অবৈধ বালুর ব্যবসা,সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগ  কুড়িগ্রামে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে ও আর্থিক লেনদেনের প্রমাণ,ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস সংগঠন এর উদ্যোগে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী  মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে ভোক্তা অধিকারের অভিযান মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে রিভলবার-গুলি-দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে ধুবিল কাটার মহলের গৃহবধূ    লাবনী (২৬) হত্যাকাণ্ডের জট খুলেছে। প্রেমঘটিত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।এ ঘটনায় অভিযুক্ত মিলন হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত লাবনী ধুবিল কাটার মহলের আব্দুল কাইয়ুম রিগানের স্ত্রী।

এ ঘটনায় গৃহবধুর বাবা গোলাম মোস্তফা গত ৩০ নভেম্বর সলঙ্গা থানায়  মামলা দায়ের করেন।

বিয়ের আগের প্রেমই কাল হলো

পারিবারিক সূত্র জানায়,২০১৭ সালে   লাবনীর বিয়ে হয় রিগানের সাথে। দাম্পত্য জীবনে ২ টি সন্তানও রয়েছে তাদের পরিবারে।বিয়ের পূর্বেই লাবনীর সঙ্গে থানার বড়গোজা গ্রামের মিলনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।যা বিয়ের পরেও চলমান ছিল।

সূত্রে জানা যায়,স্বামী বাড়িতে না থাকার সুযোগে লাবনী তার পরকিয়া প্রেমিক মিলনকে ২৯ নভেম্বর বাসায় আসতে বলেন।একান্তে শুরু করে ঘনিষ্ঠতা।ইতিমধ্যে ফোন আসে মিলনের বাড়ি থেকে। মিলন দ্রুত বাড়িতে যেতে চাইলে বাধা দেয় লাবণী।দ্বিতীয়বার শারীরিক সম্পর্কে মিলন রাজি না হওয়ায় ঝগড়া চরমে পৌঁছে। হাতাহাতির একপর্যায়ে মিলন লাবনীর গলা চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়।এরপর মিলন ঘুমন্ত অবস্থায় থাকা লাবনীর ভাগ্নীকে ডেকে বলে,“লাবনী অসুস্থ হয়ে পড়েছে।” তারপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাত পৌনে ৪টার দিকে লাবনীর ভাগ্নী বিষয়টি তার বাবাকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মিলন হত্যার বিষয়টি স্বীকার করে।

এ সময় মিলনের কাছ থেকে লাবনীর চার ভরি স্বর্ণালংকারও উদ্ধার হয়।

সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির জানান,“প্রথমে গৃহবধুর অভিভাবক আত্মহত্যা মনে করায় ইউডি মামলা হয়।  আত্মহত্যার ঘটনাটি পুলিশের সন্দেহ হওয়ায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে পরকীয়া প্রেমিক মিলনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করলে সে লাবণী হত্যার দায় স্বীকার  করে।

সিরাজগঞ্জ থেকে

মোঃ ফারুক আহমেদ

তাং- ০৩/১২/২৫ইং

০১৭৮৯৪৮৪২৪০

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost