মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে মায়ামী ডাইন ইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম এ মনিটরিং অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়-রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে,রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা হচ্ছে এবং ডাস্টবিন ঢাকনাবিহীনভাবে ব্যবহার করা হচ্ছে।এসব অপরাধে রেস্টুরেন্টটির মালিক মাহমুদা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com