মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি ঘোষিত প্রার্থি ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মনোনয়ন বঞ্চিত সমর্থক দলীয় নেতাকর্মীরা।বুধবার(১০ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজিত সমাবেশে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো:মহিউদ্দিনের সমর্থক তৃণমূল নেতাকর্মীরা দলের প্রার্থিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মেদ,শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন,সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহিন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হাশেম,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুষার প্রমুখ।
এদিকে,পূর্ব ঘোষিত সমাবেশ ঘিরে বিকেল সাড়ে ৩টা থেকে সদর উপজেলা,মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা থানারপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তরের পাদদেশে এসে মিলিত হয় সমাবেশে।পরে সমাবেশে বক্তৃতাকালে বিএনপি নেতারা এ আসনে দল ঘোষিত প্রার্থি কামরুজ্জামান রতনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com