মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার,মুন্সীগঞ্জ-এর দিকনির্দেশনায় গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টায় এসআই(নিরস্ত্র)দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন গণকপাড়া রাঢ়ী বাড়ি এলাকার একটি পায়ে হাঁটা রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো:তুহিন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তুহিন মৃত হাসমত আলীর ছেলে।তার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি শিলমন্দি এলাকায়। বর্তমানে তিনি দেওভোগ এলাকায় সবুজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের উপস্থিতিতে তল্লাশিকালে তার নিজ হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মো:তুহিনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়েছে। মামলাটি রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com