মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি উপজেলার টংঙ্গীবাড়ী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে টংঙ্গীবাড়ী বাজারের দেবনাথ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করতে দেখা যায়।এ অপরাধে ফার্মেসির মালিক সুশান্ত দেবনাথকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শন না করার নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং টংঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com