মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ভারতীয় আধিপত্যবাদের বিরোদ্ধে বাংলাদেশের পক্ষে অবচিল সংগ্রামে মুন্সীগঞ্জে ছাত্র-জনতার শপথ পাঠ হয়রছে।জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার(১৯ ডিসেম্বর)শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ শপথ পাঠ হয়।বাদ জুম্মা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়,পরে সুপারমার্কেট শহীদ চত্ত্বরে বক্তব্য ও শপথ পাঠ করেন ছাত্র-জনতা।
শপথ পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আসিফুল হাসান শৈশব।
শপথে,ভারতীয় আধিপত্যের বিরোদ্ধে সোচ্চার থাকার প্রত্যয়ের কথা উল্লেখ করা হয।একই সাথে আওয়ামীলীগ ভারতের মদদপুষ্ট গুম,খুনের দল হিসাবে অভিযোগ করে আওয়ামীলীগ ও তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী কালচার ফ্যাসিবাদকে বাংলাদেশ অপরাজনীতি করার সুযোগ দেওয়া হবে না জানানো হয়।আইনের শাসন,জনতার ক্ষমতা,স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আপসহীন থাকার কথা বলা হয়।শপথে অংশনেয় জুলাই আন্দোলনে অংশনেওয়া ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এদিকে এ কর্মসূচিতে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার,অবৈধ অস্ত্র উদ্ধার দাবি জানান বক্তারা।অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।একই সময়ে বিএনপি,জুলাই মঞ্চ ওএনসিপির নেতা কর্মীরাও ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com