মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ২১ ডিসেম্বর (রবিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বীজ ও সার সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো:হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা কৃষি কর্মকর্তারা এবং জেলার কর্মরত সাংবাদিকরা।সভায় জেলা প্রশাসক বলেন,আগামী ২০২৬ সালের মার্চ পর্যন্ত জেলার জন্য পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে।কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি জানান,কৃষকরা যদি বিএডিসির বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হন,সে ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে।তিনি আরও বলেন,সার ও বীজের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।এ বিষয়ে অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।এছাড়া অতি শীঘ্রই কৃষকদের স্বার্থ রক্ষায় কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে সভা করা হবে বলে জানান জেলা প্রশাসক।তিনি বলেন, মুন্সীগঞ্জের কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য ইতোমধ্যে চারটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে।পাশাপাশি মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলায় নতুন করে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ব্রিফিংয়ে আলু চাষ ও বাজার পরিস্থিতি নিয়ে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি সমাধানমূলক পরামর্শ দেওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com