মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩টি মাদক মামলার ৪জন আসামী সহ নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
বুধবার ৩১ ডিসেম্বর অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এসআই রাকিবুল ইসলাম,এসআই আশরাফুল ইসলাম,এসআই মোঃ রিপন খন্দকার সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আসামীদের গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন,উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মাদক মামলার ৪জন আসামী সহ নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত পলাতক ৮ জনকে গ্রেফতার করি।আইনী প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com