মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে দাখিলকৃত ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(২ জানুয়ারি)সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো:মহিউদ্দিনের মনোনয়ন তথ্য গরমিলের কারণে বাতিল করা হয়েছে।
এছাড়া যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ মো:কামাল হোসেন,বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিছ মোল্লা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানি।
যাচাই-বাছাইয়ের সময় মো:মহিউদ্দিনসহ মনোনয়ন দাখিল করা ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা তথ্য যাচাই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com