মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার(৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলটি চলাচলকালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৬৬-৯৬২০।এতে থাকা চালক মোঃ ইসমাইল ও আরোহী মোঃ ইমরুল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মোঃ ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোঃ ইমরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনাকবলিত অজ্ঞাত যানবাহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এটিএম মাহমুদুল হক সোমবার দুপুর দুইটার দিকে বলেন নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অপর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে হয়েছে।তিনি আরো বলেন,অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com