মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে,পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি ব্রীজ থেকে দয়াল বাজার হয়ে ফিরিঙ্গি বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
উঁচু-নিচু রাস্তা,খানা-খন্দ আর জায়গায় জায়গায় জমে থাকা নর্দমার পানির কারণে পথচারীদের চলাচলও কষ্টকর হয়ে উঠেছে।সড়কটি পঞ্চসার ইউনিয়নের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মিরকাদীম পৌরসভার বাসিন্দাদের জন্যও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
স্থানীয়দের অভিযোগ,অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার পাশে অনুমতি ছাড়াই বারবার খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতি আরও বেড়েছে।
বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, 'রিকশায় গেলে শরীরে ব্যথা লাগে,আবার হেঁটেও ঠিকমতো চলা যায় না।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন,গত বছর ড্রেনের কাজ হলেও স্লাব বসানো হয়নি।ফলে ড্রেনের ময়লা পানি সারাক্ষণ রাস্তায় উঠে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান,অনেক ব্যবসায়ী প্রয়োজনমতো ও অনুমতি ছাড়াই রাস্তা কেটে কাজ করেন,এতে সড়ক দ্রুত নষ্ট হচ্ছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ উপজেলা এলজিআরডি উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার মিত্র জানান,সড়কটির জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com