মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫ ইং ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে ১৩ টি ইউনিয়ন থেকে আসা ৬৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।প্রতিযোগিতায় (ক ও খ বিভাগ) এর বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৬ জনকে এ পুরস্কার প্রদান করেন।এছাড়াও অন্যান্যদের মাঝে সৌজন্যে পুরস্কার বিতরণ করেন।
শুক্রবার ৯ জানুয়ারী সকাল ১০ হতে দিনব্যাপী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রীশ্রী গৌরনিতাই মন্দিরে
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ এর সঞ্চালনায় এ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারকের দ্বায়িত্বে ছিলেন শেখ আবদুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী,শিবমন্দির গীতা স্কুলের প্র্রধান গুরুজী শ্রী সঞ্জয় প্রিয়ম চক্রবর্তী ও ষোলঘর একে এস কে উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক দিলীপ কুমার চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য গোবিন্দ দাস পোদ্দার, ডা.দেবব্রত ঘোষ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হরিশ সরকার,কোষাধ্যক্ষ মিথুন পাল, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ,প্রচার সম্পাদক বিদ্যুত কর সহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সাবেক জেলা সাধারণ সম্পাদক এড.সমরেশ নাথ ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য শ্রীমদ্ভগবদগীতা,ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা মানবজাতির প্রতি আশীর্বাদ এবং জীবন পরিচালনার একটি বাস্তব নির্দেশিকা।গীতা চর্চায় মানুষের মধ্যে হিংসা,নিন্দা, অহংকার,বৈষম্য ইত্যাদি পাশবিক দোষ ধ্বংস হয়ে মনের পবিত্রতা,মানসিক শান্তি লাভ,আত্ম-উপলব্ধি,নৈতিকতা এবং জীবনের সঠিক পথ প্রদর্শন করে,ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।তাই শিশু-কিশোর ও যুবকদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা পাঠ উৎসাহিত করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক সারাদেশব্যাপী গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com