মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসাইন বলেছেন, 'স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করা তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি। মামলা বানিজ্য, টেন্ডারবাজ, দুর্নীতি ঠেকাতে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সঙ্গে থাকুন।
গতকাল বৃহস্পতিবার ভাঙ্গা ঈদগা মাদরাসা মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচারণা শুরুর পূর্বে আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমির ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফরিদুল হুদা, জেলা জামায়াতের মো. দেলোয়ার হোসেন, ভাঙ্গা পৌর প্রচার সম্পাদক মো. লিঠু খন্দকার, এনসিপির ভাঙ্গা উপজেলা শাখার আহবায়ক মো. আশরাফ হোসেন, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াতের শত শত নেতা-কর্মীরা প্রমুখ।
মাওলানা সরোয়ার হোসাইন
অভিযোগ করেন, 'প্রতিটি শাসনামলেই বিদেশে অর্থ পাচার, মামলা বানিজ্য, লুটতরাজ, টেন্ডার বাজি, বিচার বিভাগে হস্তক্ষেপ, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা, রিমান্ড, ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে। সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়ে গেছে।
এই অন্যায় ও ইনজাস্টিসের অবসান ঘটাতে আমরা দেশবাসীর সামনে ‘নতুন বাংলাদেশ’ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছি।
যেখানে থাকবে দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল রাজনীতি এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার জন্য অনুকূল পরিবেশ।
তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন এবং নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন।'
তিনি আরও জানান, 'ইসলামি চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট ১০টি দল একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় থেকে ব্যর্থ হয়নি বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি।'
বক্তব্য প্রদানের পরে জামাতে ইসলামীর নেতাকর্মী সহ সমর্থকরা ভাঙ্গা বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে। এসময় তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এইবার, ভাঙ্গার ছেলে সারোয়ার ভাই পাল্লায় ভোট চাই, সহ নানা স্লোগান দিয় দেয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com