ফুলছড়ি উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের উপনির্বাচনেও তিনি এই আসনে প্রার্থী ছিলেন, তবে বর্তমান ঘটনাটি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে.!
➤ঘটনার সময় ও স্থান:◑☞ ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার রাতে সাঘাটা উপজেলার কচুয়া হাইস্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে.!
➤আহত ও ক্ষয়ক্ষতি:◑☞ হামলায় নিশাদের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে.!
➤হামলার প্রেক্ষাপট:◑☞স্থানীয়দের তথ্যমতে, কচুয়া হাইস্কুল মাঠে নির্বাচনী প্রচারণা শেষে নিশাদের কর্মী-সমর্থকরা সমবেত হলে বিএনপি সমর্থিত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তুলিপের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে.!
➤আহতরা হলে:◑☞-নুরুজ্জামান সরদার, মামুনুর রশিদ টুটুল, মো: এস এম আনোয়ার হাসান, মো: কামরুজ্জামান ছোটন, মো: কামরুল ইসলাম,মো: মোস্তাফিজুর রহমান, বুলবুল হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল কবীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল প্রদর্শন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য যে, নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন, তবে ২০২৫ সালের আগস্টে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। আরো উল্লেখ্য যে তিনি এর আগেও ২০২২ সালের উপ-নির্বাচনের সময়ও নাহিদুজ্জামান নিশাদের প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছিল, যার প্রেক্ষিতে তিনি পরবর্তীতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন.! বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাঘাটা-ফুলছড়ি ০৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন.!
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com