মুসীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে,যেখানে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে।গত সোমবার,২৬ জানুয়ারি ২০২৬,বিকেলে খেলার সময় শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি বাথরুমে নিয়ে যায় অভিযুক্ত আল আমিন(৩৫),এবং সেখানে সে এই ঘৃণ্য অপরাধটি সংঘটিত করে।
ঘটনার পরপরই ভিকটিমের পিতা দ্রুত মুসীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ সুপারের দিক নির্দেশনায়, এসআই শিপন আলী শেখের নেতৃত্বে তদন্তকারী দল আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আল আমিনের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
এই দ্রুততম পুলিশি পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরলেও,এমন নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকাবাসী এই বর্বরতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এই ঘটনা সমাজের নৈতিক অবক্ষয় এবং শিশুদের নিরাপত্তা সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com