1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভায়  মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা,প্রতিবাদে সড়ক অবরোধ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ২ ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ফুলছড়িতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা উলিপুরের মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেয়ার অভিযোগ উঠেছে ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী : জিএম কাদের মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার
তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

রিয়াজুল হক সাগর, রংপুর:

তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণা দেন।
ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর উন্নয়ন,শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি,পরিবেশ সুরক্ষা, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, মাদক নির্মূল করা, শিশুদের জন্য বিনোদনকেন্দ্র তৈরি, পর্যটন শিল্পের বিকাশসহ জীবন-জীবিকার মনোন্নয়নে ১০টি খাতে ৪৯ দফা পরিকল্পনা তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় গঠন করতে চাই। তিস্তা নদীতে প্রতি বছর বন্যার সময় ভাঙ্গন দেখা যায়। এতে কোটি কোটি টাকার সম্পদ নদীর পানিতে বিলীন হয়ে যায়। আমরা তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চাই। তিস্তা নদী খনন করে গভীরতা ও নাব্যতা ঠিক করে নদীর গতিপথ দিয়েই যেন পানি প্রবাহিত হয়, আমরা সেটা করবো। তিস্তার দু’পাড়ে বাঁধ দেয়াসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

তিনি আরও বলেন, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বর্ষার সময় তারা হঠাৎ করে বাঁধ খুলে দিলে আমাদের নদীপাড়ের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়। কৃষকরা যেন তাদের ফসল তুলে ফেরতে পারে, নদী পাড়ের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি যেন সরিয়ে ফেলা যায় এ লক্ষ্যে ভারত বাঁধ খুলে দেয়ার কমপক্ষে ৩ দিন আগে যেন আমাদের জানায় তিস্তা নিয়ে ভারতের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। সেই সাথে তিস্তা পানির ন্যায্য হিস্যা আমরা ফিরে পেতে চাই।
এ সময় এনসিপি রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি, সংগঠক তৌফিক ইসলামসহ দলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এখানে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসাবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন আখতার হোসেন।

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ৪:০৮
  • ৫:৪৮
  • ৭:০৪
  • ৬:৩৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost