1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরির মামলায় ২ আসামীর কারাদন্ড | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভায়  মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা,প্রতিবাদে সড়ক অবরোধ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ২ ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ফুলছড়িতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা উলিপুরের মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেয়ার অভিযোগ উঠেছে ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী : জিএম কাদের মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরির মামলায় ২ আসামীর কারাদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকা হতে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরির মামলায় দোষী সাব্যস্ত করে আসামী হাকিম মাতাব্বর (৪০) কে পেনাল কোডের ৩৭৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও অপর আসামী কামাল ফকির (৪৬) কে পেনাল কোডের ৩২৮ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।

রবিবার(১ ফেব্রুয়ারী)দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সারাফুজ্জামান আনছারী এ রায় দেন।রায় প্রচারের সময় আসামী হাকিম মাতাব্বরকে পুলিশ হেফাজত হতে আদালতে হাজির করা হলে রায় প্রচারের পরে তাকে পুনরায় কারাগারে প্রেরন করেন।অপর আসামী কামাল ফকির পূর্ব হতে পলাতক থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামী হাকিম মাতাব্বর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মৃত সুলতান মাতাব্বরের ছেলে ও অপর আসামী কামাল ফকির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের কাঞ্চন ফকিরের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আরিফ।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে শ্রীনগর উপজেলার ছোট নিমতলী এলাকার মোসলেম মাতবরের ছেলে মাহাবুব মাদবর প্রতিদিনের ন্যায় ইজি বাইক ভাড়ায় চালানোর জন্য সকাল ৮ টার দিকে বাড়ি হতে বের হয়। একই তারিখ দুপুর আড়াইটার দিকে ইজি বাইক চালক মাহাবুব নিমতলী অটোষ্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকলে আসামীরা হাঁসাড়া হতে টাইলস নিয়ে পুনরায় বড় নিমতলা হাফডাউন যাতায়াত করার জন্য ইজি বাইক ভাড়া করে। গাড়িটি চালিয়ে যাওয়ার সময় আসামী হাকিম মাতাব্বর ও সহযোগী অজ্ঞাতনামা ০২ জন যাত্রীবেশী ইজিবাইকের ভিতর উঠলে ইজি বাইক চালক মাহাবুবকে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে গাড়িটি নিয়ে পলিয়ে যায়।পরে মাহাবুবকে স্থানীয় লোকজন শ্রীনগর সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিতসা করান।

এ ঘটনায় ইজি চালক মাহাবুবের বাবা মোসলেম মাতবর বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করে।পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী হাকিম মাতাব্বরকে গ্রেফতার করে আদালতে পাঠালে হাকিম মাতাব্বর আদালতে ঘটনার বিষয়ে দোষ স্বিকার করে জবানবন্দি দিলে তার স্বিকারোক্তির উপর ভিত্তি করে অপর আসামী কামাল ফকিরকে সনাক্ত করে। আদালতে চলমান মামলায় ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত রায় ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আরিফ জানান,আদালতের রায় প্রচারের পর এক আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামী পলাতক থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত।

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের আইনজীবী সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন,ইজিবাই চালককে বিস্কুট ও স্প্রাইট খাইয়ে অচেতন করে ইজি বাইক চুরি করার অপরাধে আদালত দুটি ধারায় দুই আসামীকে দুই বছর করে কারাদন্ডের রায় দেন। আদালতের রায়ে আমরা রাস্ট্র পক্ষ সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ৪:০৮
  • ৫:৪৮
  • ৭:০৪
  • ৬:৩৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost