
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসন (সিরাজদিখান ও শ্রীনগর)এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৎ, দক্ষ অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজীর মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজার এলাকায় এ পথসভা ও গণসংযোগ করেন
অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী।পথসভায় অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী বলেন আমরা আপনাদের সমস্যা ও ভাগ্য উন্নয়নের কথা সংসদে বলতে চাই।নির্বাচিত হলে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” শ্লোগান কে সামনে রেখে সবাইকে সাথে নিয়ে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চালু করবো।কৃষক ভাইদের সুযোগ-সুবিদার দিকে লক্ষ্য রাখবো।কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করবো যাতে পেট ভরে তিন বেলা খেতে পারে। সারা দিন পরিশ্রমের পরে শান্তিতে ঘুমাতে পারে।তিনি আরো বলেন পাশাপাশি রাস্তা-ঘাটের উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন করে একটি শিক্ষিত সমাজ গড়ে তুলবো।আমরা দেশ ও দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনৈতি করি। এ-সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।