
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল ও ৮৮ বোতল স্কাফসহ মো:আজিজুল হাকিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।আটক মো: আজিজুল হাকিম মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলাম পুর এলাকার মজনু সরকারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি,নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৮৮ বোতল স্কাফ এবং ৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো:আজিজুল হাকিমকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।