
মো: মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় উলিপুর –৩ আসনের সংসদ প্রার্থী তাজভীর উল ইসলাম
ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন আলহাজ্ব আবেদ আলী সর্দার।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো উলিপুর ৩ আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় তাজভীর উল ইসলাম ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে।
তিনি উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে দেখা যায়,তাজভীর উল ইসলাম এর পক্ষে অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। প্রচারণা ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, তারা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে উলিপুর ৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।
মিছিলটিকে ঘিরে অনেক নেতাকর্মীদেরকে দেখা যায় তারা হলেন -১, মোঃ হায়দার আলী মিয়া সদস্য সচিব উলিপুর উপজেলা বিএনপি ২,মোঃ আব্দুর রশিদ মিলিটারি যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি ৩, আলহাজ্ব আবেদ আলী সর্দার যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি। ৪, মোঃ নুরুল আলম সরকার যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি ৫, আলহাজ্ব মাসুদ আলী আব্বায়ক দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, ৬, মোঃ আব্দুর রশিদ বুলু সিনিয়র যুগ্ন আহবায়ক দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, ৭, মোঃ আনিছুর রহমান সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, ৮ আব্দুল্লাহ আল মামুন দুর্গাপুর ইউনিয়ন যুবদল জুয়েল রানা সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়ন যুবদল ঈমান হোসেন আহবায়ক দুর্গাপুর ইউনিয়ন তাঁতীদল লিটন সরকার সদস্য সচিব দুর্গাপুর ইউনিয়ন তাঁতি দল সহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মী গণমিছিলটিতে উপস্থিত ছিলেন।
মিছিলটি দুর্গাপুর বাজার হইতে বের হয়ে পাঁচ পীর বাজার ডিগ্রী কলেজের সামন থেকে প্রদক্ষিণ করে দুর্গাপুর বাজার ঘুরে জনতা ব্যাংক এর সামনে এসে সমাপ্ত ঘোষণা করেন।
প্রচারণার ধারাবাহিকতায় কাল ৪, রা ফেব্রুয়ারী সোমবার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এলাকার বেশ কয়েকজন ভোটাররা বলেন আমরা চাই সত্য ও ন্যায়ের প্রতীক, দূর্নীতি মুক্ত ও চাঁদাবাজ মুক্ত সংসদ সদস্য।