মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার(৪ ফেব্রুয়ারি)বিকেল ৫টার দিকে উপজেলার ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।স্থানীয়দের সহায়তায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় থাকা নারীর মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো জনান,বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com