
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক বিরোধী অভিযান চলাকালে হৃদয় (২৩) নামের একজন কে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পুলিশ।আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।হৃদয় (২৩) উপজেলা লতব্দী ইউনিয়নের চন্দ্রবর্দী গ্রামের হযরত আলীর ছেলে।
বুধবার ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ সুপার মেনহাজুল আলম পিপি এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই নাহিদ মাসুম সঙ্গীয় এএসআই শরিফুল ইসলাম ও ফোর্স উপজেলার লতব্দী ইউনিয়নের খান সুপার মার্কেটের মোয়াজ্জেম হোসেন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর দিকনির্দেশনায় উপজেলার লতব্দী ইউনিয়নের খান সুপার মার্কেটের মোয়াজ্জেম হোসেন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি।আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।