
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সকল আন্দোলন,সংগ্রামের সফলতার পিছনে ছাত্রদেরই বড় ভুমিকা ছিল তা-ই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্’র ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা ছাত্রদল।
উপজেলার বালুচর,লতব্দী ও বয়রাগাদী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাঈম এর নেতৃত্বে সাবেক সদস্য অনিক শেখ,কে.বি.ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৃজান খান,লতব্দী ইউনিয়ন সভাপতি সিহাব আহমেদ বালুচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কায়েস্ আহমেদ বিসু ও লতব্দী ইউনিয়ন ছাত্রদল নেতা কাইউম মাদবর সহ বিভিন্ন ছাত্রদল নেতৃবৃন্দ নিয়ে এ প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।
প্রচার প্রচারনা চলাকালে উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাঈম ভোটারদের বলেন,আমরা এসেছি শেখ মো: আব্দুল্লাহ ভাইয়ের সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে শেখ মো: আব্দুল্লাহ ভাই একজন দানবীর, সৎ ও যোগ্য লোক। আব্দুল্লাহ ভাই নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন,স্কুল, মাদরাসা,কলেজে শিক্ষার মান উন্নয়ন হবে।কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করবে।বিভিন্ন সহযোগিতা নিয়ে কৃষক ভাইদের পাশে থাকবে।