মোঃ আবু হাসান আকন্দ, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগর গাছা থানা এলাকায় পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে একটি দৈনিক আমাদের সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তার পরিবার। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তার পরিবারের সদস্যরা বলছেন, একটি চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র ব্যক্তিস্বার্থ হাসিলে এই ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা ( ডিবি) শাখার পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল আলিম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসলেও কেবল তাদের সম্মানহানি করতে এই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি তাঁর পরিবার।এমনকি এ ঘটনার নেপথ্যে থাকা মাদক চক্রের এমন কর্মকাণ্ডে তাদের শাস্তির দাবি জানানো হয়।
তথ্য যাচাই না করে মনগড়া সংবাদ পরিবেশন করায় সংশ্লিষ্ট পত্রিকায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানহানির অভিযোগে আইনি নোটিশ প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কোনো ধরনের ব্ল্যাকমেইল বা অপপ্রচারের কাছে তারা নতিস্বীকার করবেন না এবং সত্য প্রতিষ্ঠায় তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com